রাজারহাটের ফরকেরহাটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এমপি আতিক মুজাহিদ এর উপস্থিতিতে স্থানীয় কমিটি ঘোষণা-

রাজারহাটের ফরকেরহাটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এমপি আতিক মুজাহিদ এর উপস্থিতিতে স্থানীয় কমিটি ঘোষণা-

স্টাফ রিপোর্টার,মোঃ রেজাউল হক কুড়িগ্রাম

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফরকেরহাটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক কর্মী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় নতুন সাংগঠনিক কমিটি ঘোষণা করেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও এনসিপি’র ড. আতিকুর রহমান মুজাহিদ।

শনিবার ১৩ জুন ২০২৬ ইং রাত ১০টায়, ফরকেরহাটে এনসিপির অফিসে এ সভার আয়োজন করা হয়।

​সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি ড. আতিক মুজাহিদ বলেন, “রাজনীতি হবে সাধারণ মানুষের কল্যাণের জন্য, কোনো ব্যক্তিস্বার্থ বা পকেট ভারী করার জন্য নয়। তৃণমূল পর্যায়ে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব তৈরি করতে জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাচ্ছে।” তিনি স্থানীয় প্রশাসনকে জনগণের সেবক হিসেবে কাজ করার আহ্বান জানান এবং এলাকার রাস্তাঘাটসহ সার্বিক অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি দেন।
​আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে আগামী মেয়াদের জন্য ফরকেরহাট অঞ্চলের এনসিপির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

​অনুষ্ঠানে এনসিপির জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, উমর মজিদ ইউনিয়নের সভাপতি নুরনবী সাহ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় বিপুলসংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.