শ্রীপুর পৌর ২ নং ওয়ার্ড দক্ষিণ ভাংনাহাটি বিআরডিবি সমিতির সভাপতি হলেন পৌর কৃষকদলের সদস্য সচিব রাহাত হাসান জুয়েল

শ্রীপুর পৌর ২ নং ওয়ার্ড দক্ষিণ ভাংনাহাটি বিআরডিবি সমিতির সভাপতি হলেন পৌর কৃষকদলের সদস্য সচিব রাহাত হাসান জুয়েল

বিশেষ প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ভাংনাহাটি গ্রামের বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) সমিতির সভাপতি হিসেবে মো. রাহাত হাসান জুয়েলের নাম ঘোষণা করা হয়েছে।দক্ষিণ ভাংনাহাটি গ্রামে বিআরডিবির আয়োজনে উঠান বৈঠক, বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচিতে শ্রীপুর উপজেলা বিআরডিবি কর্মকর্তা আরিফা আক্তার এ ঘোষণা দেন।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আরিফা আক্তার বলেন, বিআরডিবি শুধু ঋণ কার্যক্রম পরিচালনা করে না; সদস্যদের আত্মনির্ভরশীল করে তোলা, পুঁজি গঠন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, যৌতুকবিরোধী সচেতনতা সৃষ্টি এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে। তিনি সমিতির সদস্যদের ঐক্যবদ্ধ থেকে উন্নয়ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।


এসময় নবনির্বাচিত সভাপতি মো. রাহাত হাসান জুয়েল বলেন, সমিতির সদস্যদের আস্থা ও বিআরডিবির দায়িত্বশীলদের সহযোগিতায় তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। সদস্যদের কল্যাণে সমিতির কার্যক্রম আরও গতিশীল করতে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিআরডিবির আনোয়ার হোসেন, সমিতির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শেষে সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published.