শ্রীপুরে আওয়ামীলীগের নৈরাজ্য ও বিএনপির নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

শ্রীপুরে আওয়ামীলীগের নৈরাজ্য ও বিএনপির নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

বিশেষ প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ এবং শ্রীপুর পৌর যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি সামসুদ্দিন সরকারের ওপর আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার টেংড়া রাস্তার মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শ্রীপুর রেলওয়ে গেইটে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শ্রীপুর পৌর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি আবুল মুনছুর মন্ডলের সভাপতিত্বে এবং পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন খানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন শ্রীপুর পৌর বিএনপির সদস্য শরিফ মোহাম্মদ সিদ্দিকী, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ইকবাল হাসান কাজল, পৌর বিএনপির সদস্য রেজাউল করিম খোকন, আফাজ উদ্দিন মন্ডল, পৌর শ্রমিক দলের সভাপতি মিজান মন্ডল, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শহিদুল্লাহ কাইসার মোল্লা, পৌর মৎস্যজীবী দলের সভাপতি বশির ছিদ্দিকী, সাধারণ সম্পাদক মইন উদ্দিন, পৌর কৃষক দলের সদস্যসচিব রাহাত হাসান জুয়েল, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম নয়ন, যুবদল নেতা আশরাফুল, পৌর জিয়া মঞ্চের আহ্বায়ক সজীব খান, সদস্যসচিব হাসান আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহাগ এবং শ্রমিক দল নেতা কামাল উদ্দিন সরকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ জানান। একই সঙ্গে সামসুদ্দিন সরকারের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published.