আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হলেন, খান সেলিম রহমান

আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হলেন, খান সেলিম রহমান

শেখ মোঃ হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান।

এ সম্মানজনক দায়িত্বে মনোনীত হওয়ায় আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান, প্রিয় লায়ন মোঃ হেলাল উদ্দিন হিলু ভাইসহ সংগঠনের সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
এক প্রতিক্রিয়ায় খান সেলিম রহমান বলেন, “আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হিসেবে আমাকে মনোনীত করা আমার জন্য অত্যন্ত আনন্দের, গৌরবের ও অনুপ্রেরণার। আমার প্রতি আস্থা ও বিশ্বাস রেখে আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে মনোনীত করায় আমি সত্যিই অভিভূত।”

তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সকলের সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনটি আরও শক্তিশালী ও গতিশীল হবে। সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার, কল্যাণ ও সুরক্ষায় এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
খান সেলিম রহমান বলেন, “আমার ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাআল্লাহ। সংগঠনের সার্বিক উন্নয়ন এবং সাংবাদিক সমাজের কল্যাণে অতীতের মতো ভবিষ্যতেও নিজেকে নিয়োজিত রাখব।”

Leave a Reply

Your email address will not be published.