কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনা রোধ ও ট্রাফিক সচেতনতা বৃদ্ধিতে ভেড়ামারা থানার বিশেষ কার্যক্রম

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনা রোধ ও ট্রাফিক সচেতনতা বৃদ্ধিতে ভেড়ামারা থানার বিশেষ কার্যক্রম

মাহমুদুল হাসান চন্দন:

‎কুষ্টিয়ায় নিরাপদ সড়ক নিশ্চিতকরণ এবং সর্বসাধারণের মাঝে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি বিশেষ ট্রাফিক সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ‘সচেতন ড্রাইভিং, নিরাপদ কুষ্টিয়া’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার ভেড়ামারা থানা এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে।

‎৮ সেপ্টেম্বর মঙ্গলবার ভেড়ামারা থানা এলাকার প্রধান সড়কে এই কার্যক্রমের অংশ হিসেবে একটি র‍্যালী ও পথসভার আয়োজন করা হয়।

‎কর্মসূচিতে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জাহেদুর রহমান, থানার তদন্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম, সার্জেন্ট মোঃ মনজুরুল হোসেন, এটিএস আল মামুন, ভেড়ামারা থানার পুলিশ সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‎র‍্যালীতে অংশগ্রহণকারীরা সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখা এবং ট্রাফিক আইন কঠোরভাবে মেনে চলার জন্য চালক ও পথচারীদের প্রতি আহ্বান জানান।
‎বিশেষ করে অসচেতনভাবে গাড়ি না চালানো, লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র সাথে রাখা এবং হেলমেট ব্যবহারের ওপর জোর দেওয়া হয়।

‎অনুষ্ঠানে উপস্থিত পুলিশ কর্মকর্তারা জানান, কুষ্টিয়া জেলাকে সম্পূর্ণ নিরাপদ ও যানজটমুক্ত রাখতে এই ধরনের ট্রাফিক সচেতনতা কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে। আইন প্রয়োগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতাই সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনতে পারে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published.