গাজীপুরের শ্রীপুরে জামিয়া ইসলামিয়া এমদাদুল উলূম মাদ্রাসায় সীরাতুন্নবী (সা.) সম্মেলন ও প্রতিযোগিতা অনুষ্ঠিত

গাজীপুরের শ্রীপুরে জামিয়া ইসলামিয়া এমদাদুল উলূম মাদ্রাসায় সীরাতুন্নবী (সা.) সম্মেলন ও প্রতিযোগিতা অনুষ্ঠিত

আসাদুজ্জামান শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি


গাজীপুরের শ্রীপুর পৌরসভাধীন ২নং সি এন্ড বি বাজারের পূর্ব পাশে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া এমদাদুল উলূম ও এতিমখানা এর উদ্যোগে ২ দিন ব্যাপী সীরাতুন্নবী (সা.) সম্মেলন ও প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

গত ১৭ সেপ্টেম্বর, রোজ বৃহস্পতিবার মসজিদ মাঠে বাইতুল আতিক জামে মসজিদ প্রাঙ্গণে দিনব্যাপী এই মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন বেপারী ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র জামিয়া ও বাইতুল আতিক জামে মসজিদের সভাপতি জনাব মোঃ এনামুল হক খোকন ।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আশরাফ আলী নিজাম, মোজাম্মেল হক রতন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।আরও উপস্থিত ছিলেন সাইজুদ্দিন বেপারী, ইঞ্জিনিয়ার ওয়াসিম, উজির বেপারী, ডাঃ শাহিন, কাজী পলাশ, অত্র জামিয়ার কোষাধ্যক্ষ তাইজুদ্দিন তাইয়ু সহ এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।অনুষ্ঠানটি শুভেচ্ছান্তে ছিলেন অত্র জামিয়ার সাধারণ সম্পাদক আলহাজ্ব অধ্যাপক মাজহারুল ইসলাম এবং মুহতামিম মাওলানা মোঃ সোহরাব আলী মাজেদী।

অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন জামিয়ার মুহতামিম মাওলানা সোহরাব আলী মাজেদী। দিনব্যাপী সীরাত প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published.