ইসলামী ব্যাংক গাজীপুর বাজার এজেন্ট আউটলেটের ব্যবস্থাপক হলেন আলহাজ্ব মনিরুজ্জামান সরকার

ইসলামী ব্যাংক গাজীপুর বাজার এজেন্ট আউটলেটের ব্যবস্থাপক হলেন আলহাজ্ব মনিরুজ্জামান সরকার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:


ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর গাজীপুর বাজার এজেন্ট আউটলেটে নতুন ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জনাব আলহাজ্ব মনিরুজ্জামান সরকার।


দায়িত্ব গ্রহণ উপলক্ষে আলহাজ্ব মনিরুজ্জামান সরকারকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বরণ করে নেন ইসলামী ব্যাংক গাজীপুর বাজার এজেন্ট আউটলেটের সম্মানিত গ্রাহকবৃন্দ। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং ইসলামী ব্যাংকের অফিস কর্মকর্তারাও তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।


নতুন ব্যবস্থাপককে স্বাগত জানিয়ে উপস্থিত সবাই তার দায়িত্ব পালনে সফলতা ও প্রতিষ্ঠানের সেবার মান আরও উন্নত করার প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে গ্রাহকদের ব্যাংকিং সেবা আরও সহজ, দ্রুত ও আন্তরিকতার সঙ্গে প্রদানের ওপর গুরুত্বারোপ করা হয়।


অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নতুন ব্যবস্থাপক আলহাজ্ব মনিরুজ্জামান সরকার সকলের সহযোগিতা কামনা করে গ্রাহকসেবায় সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published.