কুষ্টিয়া-পাবনা মহাসড়কে অস্ত্রধারী ডাকাত সন্দেহে দুজন আটক, পুলিশের হাতে হস্তান্তর

কুষ্টিয়া-পাবনা মহাসড়কে অস্ত্রধারী ডাকাত সন্দেহে দুজন আটক, পুলিশের হাতে হস্তান্তর

মাহমুদুল হাসান চন্দন


‎কুষ্টিয়া-পাবনা মহাসড়কে পেয়ারা ব্যবসায়ীর গাড়ি গতিরোধ করে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে দুইজনকে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।শনিবার ২৪ অক্টোবর ভোর ৬টার দিকে মহাসড়কের ভেড়ামারা ১০ মাইল নামক স্থানে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
‎
‎স্থানীয়দের অভিযোগ, ভোরে পেয়ারা ব্যবসায়ীর গাড়ি আটকে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা দাবি করে কয়েকজন ব্যক্তি। এ সময় বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে এসে প্রতিরোধ গড়ে তোলেন। পরে তাঁদের মধ্যে দুজনকে আটক করে মারধর করা হয় এবং পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
‎
‎স্থানীয় বাসিন্দারা জানান, কুষ্টিয়া-পাবনা মহাসড়কের বিভিন্ন স্থানে মাঝেমধ্যে ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটার অভিযোগ রয়েছে। এ ধরনের ঘটনায় ব্যবসায়ী, পরিবহনচালক ও সাধারণ যাত্রীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে। তাঁরা মহাসড়কে নিরাপত্তা জোরদার এবং নিয়মিত পুলিশি টহলের দাবি জানিয়েছেন।
‎

Leave a Reply

Your email address will not be published.