গাজীপুরে ২ লাখ টাকার ভেজাল খাদ্য ধ্বংস,৩ দোকানে অভিযান

গাজীপুরে ২ লাখ টাকার ভেজাল খাদ্য ধ্বংস,৩ দোকানে অভিযান

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোটার :

: গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় দুই লাখ টাকা মূল্যের ভেজাল ও মেয়াদোত্তীর্ণ বেকারি এবং শিশু খাদ্যপণ্য উদ্ধার করে ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে কালীগঞ্জ বাজারের গুদারাঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম। এ সময় প্রসিকিউটর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারজানা ইয়াসমিন সোনিয়া এবং বেঞ্চ সহকারী শিপলু চন্দ্র দাস উপস্থিত ছিলেন।


সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গুদারাঘাট এলাকার মামুন মিয়ার মামুন স্টোর, আবুল কাশেমের কাশেম স্টোর এবং খাইরুল ইসলামের আবেদীয়া স্টোরে অভিযান চালানো হয়। এ সময় বিএসটিআইয়ের অনুমোদনবিহীন ও মেয়াদোত্তীর্ণ বিস্কুট, চানাচুর, চিপস, নুডলসসহ বিভিন্ন ভোগ্যপণ্য ও শিশু খাদ্য জব্দ করা হয়। পরে উদ্ধার করা প্রায় দুই লাখ টাকা মূল্যের পণ্য ধ্বংস করা হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম বলেন, ভবিষ্যতে এ ধরনের ভেজাল ও অননুমোদিত পণ্য বিক্রি না করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published.