
সামসুল হক জুয়েল, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় অনলাইন শপ দারাজের এক ডেলিভারী বয় নিহত হয়েছে। নিহত ডেলিভারী বয় রোমান (১৭) পৌরসভার মুনশুরপুর গ্রামের বিল্লাল হোসেনের পুত্র।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে তুমলিয়া ইউনিয়নের কামারবাড়ী এলাকায় কালীগঞ্জ-টঙ্গি সড়কে এ দূর্ঘটনা ঘটে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সকালে পার্সেল ডেলিভারির উদ্দেশ্যে রোমান মোটরসাইকেল নিয়ে বের হয়। দুপুরে ডেলিভারী শেষে ফেরার পথে কালীগঞ্জ-টঙ্গী সড়কের কামারবাড়ি এলাকায় পৌঁছলে হঠাৎ একটি ব্যাটারিচালিত অটোরিকশা সামনে এসে পড়ে । এসময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বারেক মিয়ার মুদি দোকানের ভেতরে সজোরে ঢুকে পড়লে রোমান মারাত্বকভাবে আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোমানকে মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন বলেন, দূর্ঘটনায় নিহত রোমানের লাশ আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply