
শামীম আল মামুন স্টাফ রিপোর্টার
গাজীপুরের শ্রীপুরে কর্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিবাদে মিছিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার ২৩ নভেম্বর বিকেলে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চুর নির্দেশনায় শ্রীপুরের মাওনা চৌরাস্তায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব ও শ্রীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন বেপারীর নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়। মিছিলটি মাওনা চৌরাস্তার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
আওয়ামী লীগের কথিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। কর্মসূচিতে শ্রীপুর পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের নৈরাজ্য প্রতিহত করার বিষয়ে দলীয় অবস্থানের কথা তুলে ধরেন।

Leave a Reply