শামীম আল মামুন স্টাফ রিপোর্টার
শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ডাঃ মোতাসিম বিল্লাহ আলম। পহেলা বৈশাখ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান এবং নতুন বছর সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
শুভেচ্ছা বার্তায় ডাঃ মোতাসিম বিল্লাহ আলম বলেন, “বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। জরাজীর্ণ যা কিছু আছে, তা পেছনে ফেলে নতুন বছরে আমাদের নতুন উদ্দীপনায় এগিয়ে যেতে হবে। গাজীপুর ইউনিয়ন আমাদের ঘর, আর এই ইউনিয়নের প্রতিটি মানুষ আমার পরিবারের সদস্য।”
নতুন বছরে একটি সমৃদ্ধ জনপদের প্রত্যাশা ব্যক্ত করে তিনি আরও বলেন, “আমার স্বপ্ন—আমাদের এই জনপদ হবে আধুনিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ এক ইউনিয়ন। বিশেষ করে গাজীপুর ইউনিয়নের মেহনতি মানুষ ও সাধারণ জনগণের প্রতি আমার বিশেষ শ্রদ্ধা ও ভালোবাসা রইল। আপনারা এই দেশের মেরুদণ্ড; আপনাদের শ্রমেই আমাদের অন্ন সংস্থান হয়।”
সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আসুন, সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়াই এবং নতুন বছরের আনন্দ মিলেমিশে ভাগ করে নিই। নববর্ষ বা ঈদ—সব উৎসবই আমাদের শেখায় কীভাবে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হয়।” এসময় তিনি গাজীপুর ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে দল-মত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন।
তরুণ প্রজন্মের উদ্দেশ্যে ডাঃ মোতাসিম বিল্লাহ আলম আহ্বান জানান, তারা যেন দেশপ্রেম ও ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে ইউনিয়নের উন্নয়নে অংশ নেয়। বিশেষ করে মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর তিনি গুরুত্বারোপ করেন। পরিশেষে তিনি সবার দীর্ঘায়ু কামনা করেন এবং আগামী দিনগুলোতে জনকল্যাণমূলক কাজে নিজেকে উৎসর্গ করার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Leave a Reply