কালীগঞ্জে হিন্দু পরিবারের জমি জবরদখলের প্রতিবাদে  মানববন্ধন 

কালীগঞ্জে হিন্দু পরিবারের জমি জবরদখলের প্রতিবাদে  মানববন্ধন 

সামসুল হক জুয়েল, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কালীগঞ্জে  বেনামী অবৈধ রিসোর্টের  মালিক  ভূমিদস্যু কায়সার আহমেদ সরকার ও তার চক্রের সদস্যদের  বিরুদ্ধে হিন্দু পরিবারের জমি দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(২ সেপ্টেম্বর)  বিকেলে কালীগঞ্জ-আব্দুল্লাহপুর সড়কের পারোয়ান ডায়না মার্কেট সংলগ্ন রাস্তায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় ভুক্তভোগী পরিবারের  দখলকৃত জমি দখলমুক্ত এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

এসময় সিন্ধু মনি  বিশ্বাস, মুক্তা রানি বিশ্বাস, পরেশ সরকার, সন্দীব বিশ্বাস ও ওয়ার্ড যুবদল নেতা  আসাদুজ্জামান আসাদ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন,  কালীগঞ্জের নাগরী ইউনিয়নের পারোয়ান মৌজার আরএস ২১৭নং দাগে ঢাকার কায়সার আহমেদ সরকার একটিনবেনামী  রিসোর্ট নির্মাণ করে। পরে সুকৌশলে সে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে সিন্ধু বিশ্বাস গংদের আরএস ২১৬ দাগে  প্রায় ২ শতক  জমি  জবরদখল করে। ওই জমিতে থাকা প্রায় ৭০ হাজার টাকা মূল্যের ২৫ টি আকাশি গাছ কেটে নিয়ে সীমানা প্রাচীর নির্মাণ শুরু করলে জমির মালিকরা বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ভূমিদস্যু কায়সার আহমেদ সরকার বাদী হয়ে হয়রানির উদ্দেশ্যে  গত ১৮ আগষ্ট  শুভন বিশ্বাস, আকাশ বিশ্বাস, সৈকত  বিশ্বাস, সিন্ধুমনি বিশ্বাস, খোকন বিশ্বাসসহ  অজ্ঞাত ৫ জনের নামে কালীগঞ্জ থানায় একটি মিথ্যা মামলা দায়ের করেন (নং ৫০৭৬(৩)১)। এ মামলায় থানা পুলিশ শুভন বিশ্বাস ও আকাশ বিশ্বাসকে আটক করে । 

এ বিষয়ে অভিযুক্ত কায়সার আহমেদ সরকার মুঠোফোনে    বলেন, আমি কারো জমি দখল করিনি বরং প্রায় ৩ বছর পূর্বে শহিদুল ইসলামের নিকট থেকে ৫৫ শতক জমি ক্রয় করেছি।

Leave a Reply

Your email address will not be published.