ভিক্ষুক জুলেখা হত্যা: আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ভিক্ষুক জুলেখা হত্যা: আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের শ্রীপুর উপজেলার নিজমাওনা গ্রামে ভিক্ষুক জুলেখা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও নিহতের স্বজনেরা।নিহত জুলেখা শ্রীপুর উপজেলার নিজমাওনা গ্রামের ঐতিহ্যবাহী মৈশাল পরিবারের মরহুম কুদরত আলী মৈশালের সন্তান।জুলেখা হত্যার বিচারের দাবীতে আজ বেলা ১১ ঘটিকার সময় নিজমাওনা বাজারে মানববন্ধন করেন।

অভিযোগ অনুযায়ী, জুলেখার সঙ্গে থাকা ১ লক্ষ ১৩ হাজার টাকা ছিল। টাকা হাতিয়ে নিয়ে হত্যা করে গত বছরের ২৬ শে ডিসেম্বর।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় । ঘটনা স্থলে পুলিশ,পিবিআই, সিআইডি উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী জুলেখাকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। জুলেখা হত্যার ১০ মাস অতিবাহিত হলেও আইনী ভাবে এখনো হত্যাকারী শনাক্ত করে গ্ৰেফতার করা হয়নি। দ্রুত গ্ৰেফতারের দাবিতে এলাকাবাসী ও পরিবারের সদস্যরা মানববন্ধন করেন।

এ ঘটনায় নিহত জুলেখার ভাই মো. সিরাজুল ইসলাম বাদী হয়ে শ্রীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। বর্তমানে মামলাটি গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে রয়েছে বলে জানা গেছে।

এসময় বক্তব্য রাখেন :
নিজমাওনা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জানে আলম, মোঃ মিনহাজ উদ্দিন, মোঃ নাজিম উদ্দিন মৈশাল, মোঃ আজাহারুল ইসলাম, নিহতের ভাই সিরাজুল ইসলাম, নিহতের বোন মালেকা , নিহতের মেয়ে সাবিনা, নিহতের মা চান বানু ।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার, লুট হওয়া টাকা উদ্ধারের উদ্যোগ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তাঁরা দ্রুত তদন্ত শেষ করে জুলেখা হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনের জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published.