গাজীপুরে জেলা রিপোর্টার্স ফোরামের ৫ শতাধিক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

গাজীপুরে জেলা রিপোর্টার্স ফোরামের ৫ শতাধিক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কাজী আব্দুল্লাহ্ আল সুমন, গাজীপুর 

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গাজীপুর জেলা রিপোর্টার্স ফোরামের উদ্যোগে জেলাজুড়ে ৫ শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে গাজীপুর সদর উপজেলা চত্বরে গাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাজীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদ হোসেন।

গাজীপুর জেলা রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইউএনও সাজ্জাদ হোসেন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর এমন উদ্যোগ পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম এবং সদর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন। এ সময় গাজীপুর জেলা রিপোর্টার্স ফোরামের সিনিয়র সহ-সভাপতি তানভীর আহমেদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর, সড়কের পাশে এবং জনসাধারণের জন্য উন্মুক্ত বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে ৫ শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। পরিবেশ রক্ষা ও সবুজায়ন সম্প্রসারণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.