শ্রীপুরে শিক্ষার্থীদের হাতে ৩৫০ জামগাছের চারা, সবুজায়নের নতুন উদ্যোগ

শ্রীপুরে শিক্ষার্থীদের হাতে ৩৫০ জামগাছের চারা, সবুজায়নের নতুন উদ্যোগ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি


গাজীপুরের শ্রীপুরে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে ৩৫০টি জামগাছের চারা বিতরণ করা হয়েছে।বুধবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া আইডিয়াল পাবলিক স্কুলে এ চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।দেশনায়ক তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর অংশ হিসেবে শ্রীপুরে শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণের উদ্যোগ নেওয়া হয়।


শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মাওনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোক্তারুল করিম মোড়ল শামীমের সৌজন্যে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে জামগাছের চারা তুলে দেওয়া হয়।চারা বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নাসির উদ্দিন, মাহতাব উদ্দিন ও প্রধান শিক্ষিকা দিলরুবা ইয়াসমিনসহ শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ কমানো এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের পাশাপাশি গাছের পরিচর্যা ও সংরক্ষণও জরুরি।
বক্তারা শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ি ও বিদ্যালয় প্রাঙ্গণে নিয়মিত বৃক্ষরোপণ এবং বিতরণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যার আহ্বান জানান।


মোক্তারুল করিম মোড়ল শামীম বলেন, “শিক্ষার্থীদের হাতে চারা তুলে দেওয়ার মধ্য দিয়ে আমরা শুধু গাছ লাগানোর উদ্যোগ নিচ্ছি না, বরং নতুন প্রজন্মের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ সৃষ্টি করতে চাই। একটি গাছ একটি পরিবারের জন্য যেমন সম্পদ, তেমনি একটি সবুজ গাছ ভবিষ্যৎ প্রজন্মের জন্যও বড় আশীর্বাদ

Leave a Reply

Your email address will not be published.