
মাহফুজুর রহমান ইকবাল, স্টাফ রিপোর্টার
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে গাজীপুরের শ্রীপুরে শিক্ষার্থীদের মাঝে ৪০০টি জামগাছের চারা বিতরণ করা হয়েছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যকে সামনে রেখে নিজ অর্থায়নে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার মাওনা ইউনিয়নের কপাটিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মাওনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোক্তারুল করিম মোড়ল শামীমের সৌজন্যে শিক্ষার্থীদের হাতে এসব চারা তুলে দেওয়া হয়। মোক্তারুল করিম মোড়ল শামীম বলেন, মাওনা ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৬ হাজার শিক্ষার্থীর মধ্যে নিজস্ব অর্থায়নে জাম ও আমের চারা বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহ তৈরি এবং পরিবেশ রক্ষায় তাদের সম্পৃক্ত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
তিনি বলেন, শিক্ষার্থীরা চারা রোপণের পাশাপাশি নিয়মিত পরিচর্যা করলে ভবিষ্যতে মাওনা ইউনিয়নসহ পুরো শ্রীপুর আরও সবুজ ও পরিবেশবান্ধব হয়ে উঠবে। কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply