ভেড়ামারায় পদ্মা নদীতে ৩ লাখ ৯২ হাজার টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

ভেড়ামারায় পদ্মা নদীতে ৩ লাখ ৯২ হাজার টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

মাহমুদুল হাসান চন্দন:

‎মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৫৬টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস। জব্দকৃত জালের আনুমানিক মূল্য ৩ লাখ ৯২ হাজার টাকা।রোববার (১৮ অক্টোবর) মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ভেড়ামারা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশেদ হাসান। এ সময় নৌপুলিশের অফিসার ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

‎অভিযানে প্রাকৃতিক মৎস্যসম্পদ ধ্বংসকারী নিষিদ্ধ জালগুলো জব্দ করার পর হার্ডিং ব্রিজের নিচে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় নৌপুলিশ ও উপজেলা মৎস্য অফিসের কর্মচারীরা অভিযানে সার্বিক সহযোগিতা করেন।মৎস্যসম্পদ রক্ষা, মা ইলিশ সংরক্ষণ এবং নদীতে মাছের অবাধ প্রজনন নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

‎

Leave a Reply

Your email address will not be published.