ভেড়ামারায় বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্রের পাশে মাটি উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

ভেড়ামারায় বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্রের পাশে মাটি উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

‎মাহমুদুল হাসান

‎কুষ্টিয়ার ভেড়ামারায় বাংলাদেশ-ভারত বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্রের নিকটবর্তী সরকারি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে সজিব ইসলাম (২৬) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

‎রোববার (১৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর এলাকায় পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির আওতাধীন অত্যন্ত স্পর্শকাতর ও কেপিআইভুক্ত স্থাপনা ‘বাংলাদেশ-ইন্ডিয়া পাওয়ার ট্রান্সমিশন সেন্টার’-এর পাশে এ অভিযান পরিচালনা করা হয়।

‎উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সঞ্চালন অবকাঠামো ও বিদ্যুৎ সঞ্চালন লাইনের নিচে অবস্থিত সরকারি মালিকানাধীন উন্মুক্ত স্থান থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় অভিযুক্ত সজিব ইসলামকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

‎

‎ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার।

‎

‎বিদ্যুৎ সঞ্চালন অবকাঠামোর নিরাপত্তা এবং সরকারি সম্পদ রক্ষায় অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

‎

Leave a Reply

Your email address will not be published.