ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মাওনা হাইওয়ে পুলিশের অভিযান, ১০ সিএনজিকে মামলা

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মাওনা হাইওয়ে পুলিশের অভিযান, ১০ সিএনজিকে মামলা

আশিকুর রহমান সবুজ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি


‎গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধে অভিযান পরিচালনা করেছে মাওনা হাইওয়ে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় এই অভিযান চালানো হয়।
‎
‎​মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে মহাসড়কে নিষিদ্ধ ও অবৈধভাবে চলাচলের দায়ে ১০টি সিএনজিচালিত অটোরিকশার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
‎
‎​অভিযানের বিষয়ে মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান বলেন, “মহাসড়কে যানজট নিরসন এবং সড়ক দুর্ঘটনা রোধে নিষিদ্ধ ঘোষিত তিন চাকার যানবাহন চলাচল বন্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি।
‎
‎এরই ধারাবাহিকতায় আজ মাওনা চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মহাসড়কে প্রবেশের দায়ে ১০টি সিএনজিচালিত অটোরিকশার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”

Leave a Reply

Your email address will not be published.