রংপুর সাহিত্য -সংস্কৃতি পরিষদের ঋতুভিত্তিক সাহিত্য বৈঠক অনুষ্ঠিত

রংপুর সাহিত্য -সংস্কৃতি পরিষদের ঋতুভিত্তিক সাহিত্য বৈঠক অনুষ্ঠিত

রিয়াজুল হক সাগর, র্ংপুর


রংপুর সাহিত্য -সংস্কৃতি পরিষদের” হেমন্ত ” ঋতু ভিত্তিক ১২৮৫তম সাহিত্য বৈঠক ২৩শে অক্টোবর ২০২৬ শুক্রবার সন্ধ্যায় টাউন হল চত্বর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন পরিষদ উপদেষ্টা, সাহিত্যিক অধ্যাপক আতাহার আলী খান।”নজরুলের হেমন্তের গান” শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন, বিশিষ্ট সাহিত্যিক, শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ শাহ আলম। “হেমন্ত আমার বসন্ত”শিরোনামে নিজের লেখা অনুভব ব্যক্ত করেন, লেখক শ ম আমজাদ হোসেন সরকার। হেমন্তের রূপ ও রস নিয়ে আলোচনা করেন লেখক,গবেষক ড.শাহ সুলতান তালুকদার। আমাদের প্রকৃতি ও সাহিত্যে হেমন্তের প্রভাব নিয়ে আলোচনা করেন লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা.মফিজুল ইসলাম মান্টু, উপদেষ্টা এডভোকেট মাসুম হাসান, সাবেক সভাপতি স্বাত্ত্বিক শাহ আল মারুফ, বর্তমান সহ-সভাপতি সুনীল সরকার। স্বরচিত কবিতা ও ছড়া পাঠে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুস সোবহান,কবি খন্দকার মাহফুজার রহমান, তাজুল ইসলাম,শরীফ আহমদ,সুফি জাহিদ হোসেন, ইরশাদ জামিল, আজিজুল হক মোল্লা, রেজাউল করিম জীবন। কবিতা আবৃত্তিতে অংশ নেন বাচিক শিল্পী আব্দুল কুদ্দুস, আফরোজা বেগম।কবি ও সাহিত্যিকদের জীবনাদর্শ নিয়ে আলোচনা করেন বাংলা একাডেমির সহকারী পরিচালক, লেখক আবিদ করিম মুন্না। শুভেচ্ছা কথা বলেন ডা.অরূপ চক্রবর্তী। আগামী ৩১শে অক্টোবর ২০২৬ শুক্রবার রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশকে নিবেদিত সাহিত্য বৈঠক অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেন সাধারণ সম্পাদক মামুন উর রশিদ। ২৪তম প্রতিষ্ঠাবার্ষিক আয়োজনের অগ্রগতি তুলে ধরেন আহ্বায়ক আফজাল হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সঙ্গীত সম্পাদক পুষ্পজিৎ রায়, আজীবন সদস্য জি এস বাপ্পন প্রমুখ। বৈঠকে যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম ও কার্যনির্বাহী সদস্য শ ম আমজাদ হোসেনকে জন্মদিনের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বৈঠকটির সঞ্চালনায় ছিলেন পরিষদের সহ-সাহিত্য সম্পাদক মেহেদী মাসুদ। খবর বিজ্ঞপ্তির।

Leave a Reply

Your email address will not be published.