
গাজীপুর প্রতিনিধি
ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ও ড্রাগ ইন্টারন্যাশনালের কারখানায় অগ্নিকাণ্ডের পর এবার গাজীপুরের কাশিমপুরে একটি কারখানার গুদামে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে।
শনিবার (২৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে পশ্চিম শৈলডুবি এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গুদামে এই আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস জানিয়েছেন, সোয়া ১০টার দিকে আগুনের খবর পাওয়া যায়। ১০টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিট যায়। প্রথমে পাঁচটি ইউনিট কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।
কাশিমপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, ‘আগুনের কারণ এখনো জানা যায়নি। কারখানার ভেতর প্রচুর খালি কার্টন থাকায় আগুনের ভয়াবহতা বেড়েছে। তবে এখনো কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

Leave a Reply