​শ্রীপুরে ইয়াবাসহ ট্রাফিক পুলিশ সদস্য ও দুই সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ

​শ্রীপুরে ইয়াবাসহ ট্রাফিক পুলিশ সদস্য ও দুই সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ

মোহাম্মদ তাজুল ইসলাম, শ্রীপুর উপজেলা (গাজীপুর) প্রতিনিধি


গাজীপুরের শ্রীপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক ট্রাফিক পুলিশ সদস্য ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। মাদকবিরোধী অভিযানে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাদের আটক করা হয়।শনিবার (২৪ অক্টোবর) দুপুরে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

​এর আগে শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া বাজার সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।

​গ্রেফতারকৃতরা হলেন—গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ট্রাফিক উত্তর বিভাগে কর্মরত কনস্টেবল সারোয়ার মোর্শেদ (৩৮)। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার বেতরা আটি গ্রামের বজলুর রহমানের ছেলে। গ্রেফতার হওয়া অপর দুজন হলেন শ্রীপুরের কেওয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে সবুজ মিয়া (৩২) এবং রংপুর জেলার কাউনিয়া থানার বিষ্ণপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে জাহাঙ্গীর আলম।

​স্থানীয় সুত্রে জানা যায়, প্রায় এক মাস আগে শ্রীপুর পৌরসভার কেওয়া বাজার এলাকার মোশারফের বাড়িটি ভাড়া নেন জাহাঙ্গীর নামের ওই যুবক। এর পর থেকেই বাসাটিতে দিন-রাত বিভিন্ন সন্দেহভাজন ও মাদকসেবীদের আনাগোনা বেড়ে যায়। সার্বিক চলাফেরা সন্দেহজনক মনে হলে শুক্রবার রাতে স্থানীয় বাসিন্দারা সেখানে ঘেরাও দিয়ে তাদের আটক করেন এবং তাৎক্ষণিক থানায় খবর দেন।

​পরে শ্রীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে কক্ষের বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা ও সেবনরত অবস্থায় মোট ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

​ঘটনার সত্যতা স্বীকার করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম জানান, “ঘটনাস্থল থেকে আটকের পর থানায় এনে জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই শেষে পুলিশ সদস্যের আসল পরিচয় নিশ্চিত হওয়া গেছে। আইন সবার জন্য সমান। ইয়াবাসহ গ্রেফতারের ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published.