মোংলায় মূকাভিনয় আয়োজনের মাধ্যমে সুন্দরবন ও পরিবেশ সুরক্ষার আহ্বান

বায়জিদ হোসেন, মোংলা:

সুন্দরবন ও পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে মোংলা সরকারি কলেজে ব্যতিক্রম ধরনের অনুষ্ঠান মূকাভিনয়ের আয়োজন করা হয়। ১২ মে মঙ্গলবার দুপুরে কলেজ অডিটোরিয়ামে মোংলা সরকারি কলেজ ও ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর আয়োজনে ব্যতিক্রম এ মূকাভিনয় অনুষ্ঠিত হয়। পরিবেশ সুরক্ষায় ব্যতিক্রম এ আয়োজন মোংলার ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় বলে জানা যায়।


ধরা’র নেতা শাহরিয়ার শাওন এর পরিবেশনায় একক মূকাভিনয়ের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব ও প্রধান অতিথির বক্তৃতা করেন মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কে এম রব্বানী। মূকাভিনয়ের উদ্বোধনী অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন ধরা’র কেন্দ্রীয় নেতা সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার প্রশান্ত কুমার হাওলাদার ও উপজেলা সমাজসেবা অফিসার এস এম মাসুদ রানা। অন্যান্যদের বক্তৃতা করেন প্রভাষক শ্যামা প্রসাদ সেন, ড. অপর্ণা অধিকারী, ড. অসিত বসু, প্রভাষক প্রদীপ অধিকারী, প্রভাষক এস এম মাহবুবুর রহমান, প্রভাষক মমতাজ খানম, প্রভাষক সাহারা বেগম, পরিবেশকর্মী মেহেদী হাসান প্রমূখ। প্রধান অতিথির বক্তৃতায় সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কে এম রব্বানী বলেন মূকাভিনয়ের মাধ্যমে পরিবেশ সচেতনতা সৃষ্টির এই কর্মসুচি নতুন প্রজন্মকে সুন্দরবন রক্ষার সংগ্রামে প্রেরণা যোগাবে। মূকাভিনয়ের উদ্বোধনী অনুষ্ঠানে মূখ্য আলোচক পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ বলেন সংস্কৃতির অবস্তুগত উপাদান হিসেবে মূকাভিনয় সমাজ পরিবর্তনের শক্তিশালী মাধ্যম হতে পারে তা শাহরিয়ার শাওন এর একক মূকাভিনয়ে সেটি প্রমান হলো। ভাষাহীন মূকাভিনয়ে সুন্দরবন ও পরিবেশ সুরক্ষার যে পরিবেশনা দেখলাম তাতে আমরা মুগ্ধ হয়েছি। মূকাভিনয়ের মাধ্যমে তরুণ প্রজন্মকে পরিবেশ ও সুন্দরবন রক্ষার আন্দোলনে উদ্বুদ্ধ করা যাবে বলে বিশ্বাস করি।

Leave a Reply

Your email address will not be published.