
স্টাফ রিপোর্টার
জলবায়ু সচেতনতা বৃদ্ধি, তরুণদের সক্রিয় অংশগ্রহণ এবং পরিবেশ সুরক্ষায় সম্মিলিত উদ্যোগকে উৎসাহিত করার লক্ষ্যে পাশাপাশি যারা পরিবেশ নিয়ে কাজ করে তাদের জন্য অক্সিজেন ব্যাংক অব বাংলাদেশ এর পক্ষ থেকে আয়োজন করা হয়েছে “গ্রীন গার্ডিয়ান অ্যাওয়ার্ড -২০২৬”
শুক্রবার বিকেল ৪ টা ৩০ মিনিটে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সদস্যরাসহ বিভিন্ন পরিবেশ কর্মী, শিক্ষাবিদ,সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তন ও এর বহুমুখী প্রভাব নিয়ে আলোচনা করেন বিভিন্ন বৃক্ষ প্রেমিকেরা পাশাপাশি সদস্যরা নিজেদের অভিজ্ঞতা, মতামত ও চিন্তাভাবনা বিনিময় করেন। এসব কার্যক্রমের মাধ্যমে জলবায়ু সংকট মোকাবিলায় তরুণদের ভূমিকা, দায়িত্ববোধ এবং সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে চট্টগ্রাম প্রেসক্লাবের ইন্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে।পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা এবং তরুণদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অক্সিজেন ব্যাংক অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা জনাব Anwar Ullah , সাধারণ সম্পাদক রাশেদ আলম হাওলাদার প্রচার সম্পাদক Md Nirob Hossin সদস্য সচিব মাহিন হোসাইন রিপন , অক্সিজেন ব্যাংক অব বাংলাদেশ চট্টগ্রাম বিভাগ এর বিভাগীয় সমন্বয়ক Mohammad Kamal Hossain ও রংপুর বিভাগীয় সমন্বয়ক Md Al Majba Rayhan
সহ সংগঠনের অন্যান্য সদস্য ও প্রতিনিধিরা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদ্বোধক কামরুল কায়েস চৌধুরী (চেয়ারম্যান,পীস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস), প্রধান বক্তা তসলিম হাসান হৃদয় ( অর্গনাইজার ও এডিটর, গ্রীন লীফ ম্যাগাজিন)সহ অন্যান্য বিশেষ অতিথিবৃন্ধ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা জনাব মো:আনোয়ার উল্ল্যাহ।
সকলের আলোচনায় উঠে এসছে , তরুণদের সম্মিলিত উদ্যোগ, সচেতনতা ও দায়িত্বশীল অংশগ্রহণের মধ্য দিয়েই গড়ে উঠবে একটি জলবায়ু সহনশীল, পরিবেশবান্ধব ও সবুজায়ন বাংলাদেশ।

Leave a Reply