
নজমুল হক গাজীপুর
দৈনিক জনকণ্ঠ পত্রিকার কাপাসিয়া প্রতিনিধি, শিক্ষিত, মার্জিত ও জননন্দিত সিনিয়র সাংবাদিক এস এম মাসুদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অসত্য, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত প্রোপাগান্ডা ছড়ানোর তীব্র নিন্দা ও জোরালো প্রতিবাদ জানানো হয়েছে। একই সাথে পেশাগত দায়িত্ব পালনকালে তার ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনায় জড়িত দুষ্কৃতকারীদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিশিষ্ট সাংবাদিক নেতৃবৃন্দ।
সাংবাদিক এস এম মাসুদের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে বলছি এস এম মাসুদ দীর্ঘদিন ধরে অত্যন্ত নিষ্ঠা, মেধা ও প্রজ্ঞার সাথে সাংবাদিকতা পেশায় নিয়োজিত থেকে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কলম ধরে আসছেন। কাপাসিয়ার সমাজে নিপীড়িত, নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়ে তিনি সর্বদা অনিয়ম, অসংগতি ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থেকেছেন। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে তিনি কাপাসিয়ার সাংবাদিক সমাজকে আলোকিত করেছেন। বিবৃতিতে আরও বলা হয়, একজন নীতিবান সাংবাদিক চাইলে উপজেলার দুর্নীতিবাজদের ভিত নাড়িয়ে দিতে পারেন। আর সে কারণেই দুর্নীতিবাজ ও স্বার্থান্বেষী মহল তাকে দমাতে না পেরে ফেসবুকের বিভিন্ন ভুয়া (ফেক) আইডি থেকে কুরুচিপূর্ণ মন্তব্য ও অপপ্রচার চালিয়ে তার সামাজিক ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ন করার ঘৃণ্য অপচেষ্টায় মেতে উঠেছে। ঘটনার বিবরণীতে জানা যায়, গত ৬ অক্টোবর সন্ধ্যায় পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে এসিল্যান্ড অফিসে যান সাংবাদিক এস এম মাসুদ। সেখান থেকে ফেরার পথে একদল দুষ্কৃতকারী তার গতিরোধ করে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ফ্যাসিস্ট আখ্যা দিয়ে তাকে অপমানিত ও লাঞ্ছিত করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান এই অপপ্রচার ও হামলার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয় ও জাতীয় পর্যায়ের সচেতন সাংবাদিক সমাজ। সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই এই দুষ্কৃতকারীদের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠেছে।গণমাধ্যম হলো সমাজের আয়না এবং সাংবাদিকরা জাতির বিবেক ও রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। জীবনভর সত্য ও বস্তুনিষ্ঠ খবরের পক্ষে থাকা একজন সংবাদকর্মী হিসেবে আমি এই কুরুচিপূর্ণ প্রোপাগান্ডা ও হামলার তীব্র প্রতিবাদ জানাই। সত্যের জয় অনিবার্য।তিনি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, সাংবাদিক এস এম মাসুদের বিরুদ্ধে অপপ্রচারকারী এবং হামলাকারী দুষ্কৃতকারীদের অনতিবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সাথে তিনি সাধারণ জনগণ ও সংবাদপ্রেমী মানুষকে এসব বিভ্রান্তিকর ও ভিত্তিহীন গুজবে কান না দেওয়ার বিনীত অনুরোধ জানান।

Leave a Reply