উপজেলা প্রেসক্লাব, গোমস্তাপুর এর দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

উপজেলা প্রেসক্লাব, গোমস্তাপুর এর দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

গোমস্তাপুর,চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন হয়েছে। ৫ জুন রাতে অনুষ্ঠিত এ নির্বাচনে উপজেলা প্রেসক্লাবের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক খোলা কাগজ, নিউ নেশন ও উত্তরা প্রতিদিন এর গোমস্তাপুর উপজেলা প্রতিনিধি আসাদুল্লাহ আহমদ, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত দৈনিক আমাদের সময় ও দৈনিক সংবাদ উপজেলা প্রতিনিধি ইয়াহিয়া খান রুবেল ও অর্থ সম্পাদক পদে নির্বাচিত দৈনিক ইনকিলাব উপজেলা সংবাদদাতা আজিজুল হক। ।
রাত ৮টা থেকে ভোটারদের ভোট প্রদান শুরু হয়। চলে রাত ৯.৩০টা পর্যন্ত । ভোট গননা শেষে রাত ১০টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের প্রভাষক এনামুল হক সহ কমিটি গঠন সংক্রান্ত উপকমিটির তত্বাবধানে তিন’জন সদস্য ছিলেন উপজেলা প্রেসক্লাবের সদস্য নুরুজ্জামান, এমরান আলী বাবু, আজিজুল হক।।
উপজেলা প্রেসক্লাবে কার্যনির্বাহী কমিটিতে নবনির্বাচিত অনন্যা মধ্যে- সহ-সভাপতি পদে দৈনিক ভোরের ডাক ও নতুন প্রভাত গোমস্তাপুর উপজেলা সংবাদদাতা দেলোয়ার হোসেন রনি, সহ-সাধারণ সম্পাদক পদে দৈনিক সকালের সময় উপজেলা সংবাদদাতা সারওয়ার জাহান সুমন, অর্থ সম্পাদক পদে দৈনিক ইনকিলাব উপজেলা সংবাদদাতা আজিজুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক প্রতিদিনের বাংলাদেশ, চাঁপাই দৃষ্টি উপজেলা প্রতিনিধি,এমরান আলী বাবু, কার্যনির্বাহী সদস্য পদে দৈনিক প্রতিদিনের সংবাদ, সোনার দেশ, গৌড় বাংলা উপজেলা প্রতিনিধি আল মামুন বিশ্বাস, দৈনিক যায়যায় দিন উপজেলা প্রতিনিধি ইমরান আলী, দৈনিক আমার সংবাদ উপজেলা প্রতিনিধি শহীদুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published.