কটিয়াদীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পিরিজপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কটিয়াদীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পিরিজপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

নুরুজ্জামান আশরাফ,বাজিতপুর (কিশোরগঞ্জ)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের আগামী ১৬ই আগষ্ট কটিয়াদীতে আগমন উপলক্ষে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক কর্মী সমাবেশ ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সভাপতিত্ব করেন ডাঃআব্দুর রশিদ সাবেক সভাপতি পিরিজপুর ইউনিয়ন বি এন পি।পরিচালনা করেন বাজিতপুর উপজেলা সেচ্ছাসেবক দল আহ্বায়ক কবির হোসেন।


শনিবার (২৫ জুলাই ২০২৬) বিকেলে পিরিজপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সৈয়দ এহসানুল হুদা। এ সময় বক্তব্য রাখেন বাজিতপুর পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র কুফিয়া, কিশোরগঞ্জ জেলা যুবদল সহ-সভাপতি এডভোকেট শাহ আলম,বাজিতপুর উপজেলা বি এন পির সাবেক সহ-সভাপতি কাইয়ুম খান হেলাল,হালিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজল ভূইয়া,এবং ইউনিয়ন ও বিভিন্ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।বক্তারা কটিয়াদীতে প্রধানমন্ত্রীর আগমনকে সফল করতে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং কর্মসূচি সফল করার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।


এদিকে, সভাকে কেন্দ্র করে ইকবাল গ্রুপ ও হুদা গ্রুপের সমর্থকদের মধ্যে এলাকায় কিছু সময়ের জন্য মৃদু উত্তেজনা দেখা দেয়। তবে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা এবং উভয় পক্ষের নেতাকর্মীদের সংযত আচরণের কারণে কোনো অপ্রীতিকর ঘটনা বা সংঘর্ষের সৃষ্টি হয়নি।
সভা শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয় এবং আগামী কর্মসূচি সফল করতে নেতাকর্মীরা একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published.