
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুরের শ্রীপুর উপজেলাজুড়ে বইছে নির্বাচনী হাওয়া। হাট-বাজার, চা-দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন একটাই আলোচনা—কে হচ্ছেন আগামী দিনের উপজেলা অভিভাবক। এই নির্বাচনী আলোচনায় ও সাধারণ মানুষের মাঝে জনপ্রিয়তায় তরুণ ও ত্যাগী নেতা হিসেবে ব্যাপকভাবে আলোচনায় উঠে এসেছেন গাজীপুর জেলা ও শ্রীপুর স্থানীয় রাজনীতির পরিচিত মুখ, গণমাধ্যম ব্যক্তিত্ব জনাব মোঃ টিপু সুলতান। তিনি এবার শ্রীপুর উপজেলা পরিষদের, ভাইস চেয়ারম্যান,পদপ্রার্থী পদে আলোচনার শীর্ষে
রাজনীতি, সমাজসেবা ও সাংবাদিকতা—তিন ক্ষেত্রেই সমানভাবে উজ্জ্বল ও সফল ব্যক্তিত্ব মোঃ টিপু সুলতান। তার এই দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারের কারণে দলমত নির্বিশেষে সাধারণ মানুষের মনে তিনি এক অনন্য জায়গা করে নিয়েছেন।
তৃণমূল থেকে উঠে আসা রাজনৈতিক নেতৃত্ব:তিনি অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন, শ্রীপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হিসেবে। পরবর্তীতে আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখে হয়েছেন, শ্রীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং বর্তমানে তিনি গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি,হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিএনপির মূল ধারার রাজনীতি:স্থানীয় রাজনীতিতে তার বলিষ্ঠ ভূমিকার কারণে তিনি শ্রীপুর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
সাংবাদিকতায় অনবদ্য অবদান: রাজনীতি ছাড়াও তিনি একজন প্রথিতযশা গণমাধ্যমকর্মী। তিনি শ্রীপুর প্রেস ক্লাবের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে সাংবাদিকদের অধিকার আদায়ে কাজ করেছেন। এ ছাড়া স্থানীয় সাংবাদিকদের ঐক্যবদ্ধ করতে তিনি শ্রীপুর থানা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গন: তরুণ সমাজকে মাদকমুক্ত ও সৃজনশীল কাজে ব্যস্ত রাখতে তিনি সামাজিক সংগঠন শ্রীপুর নবারুণ ক্লাবের সাংগঠনিক সম্পাদক হিসেবে দীর্ঘদিন ধরে অবদান রেখে চলেছেন।
স্থানীয় সাধারণ ভোটার ও রাজনৈতিক কর্মীদের সাথে কথা বলে জানা যায়, মোঃ টিপু সুলতান মাঠপর্যায়ের একজন পরীক্ষিত নেতা। দলের ক্রান্তিলগ্নে রাজপথে যেমন তিনি সক্রিয় ছিলেন, তেমনি সাধারণ মানুষের বিপদে-আপদে সবসময় পাশে দাঁড়িয়েছেন। সাংবাদিকতার সুবাদে শ্রীপুরের প্রতিটি অঞ্চলের সমস্যা ও সম্ভাবনার কথা তার নখদর্পণে।
এলাকাবাসীর মতে, একজন শিক্ষিত, মার্জিত, তরুণ এবং সাহসী নেতৃত্ব হিসেবে শ্রীপুর উপজেলাকে একটি আধুনিক ও স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে মোঃ টিপু সুলতানের বিকল্প নেই।
শ্রীপুর উপজেলার সাধারণ মানুষ বলেন
আমরা এমন একজন মানুষ উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে চাই, যিনি ২৪ ঘণ্টা সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকবেন। টিপু সুলতান ভাই একজন সাংবাদিক ও রাজপথের নেতা হওয়ায় সাধারণ মানুষের দুঃখ-কষ্ট খুব ভালো বোঝেন। তিনি প্রার্থী হলে শ্রীপুরের সর্বস্তরের মানুষ তাকে বিপুল ভোটে বিজয়ী করবে।”
নির্বাচনী আলোচনায় নিজের প্রার্থিতা নিয়ে জনাব মোঃ টিপু সুলতান জানান, তিনি পদ-পদবির লোভ থেকে নয়, বরং শ্রীপুর উপজেলার সর্বস্তরের মানুষের সেবা করার মানসিকতা নিয়ে মাঠে নেমেছেন। উপজেলার যুবসমাজকে মাদক ও অনৈতিক কাজ থেকে দূরে রেখে কর্মসংস্থান সৃষ্টি, সাধারণ মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেওয়া এবং একটি জবাবদিহিমূলক উপজেলা প্রশাসন গড়ে তোলাই তার মূল লক্ষ্য।
উপজেলা নির্বাচন যতই ঘনিয়ে আসছে, মোঃ টিপু সুলতানের পক্ষে সাধারণ ভোটারদের সমর্থন ও প্রচার-প্রচারণা ততই জোরালো হচ্ছে। শ্রীপুরের রাজনৈতিক সচেতন মহল মনে করছেন, তরুণ ও ত্যাগী এই নেতা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হলে শ্রীপুর উপজেলা পরিষদ এক নতুন গতিশীলতা পাবে।

Leave a Reply