ফেসবুকে প্রকাশিত সংবাদের পর মানবিক সহায়তাবিধবা ফালানী আক্তারের ঘর মেরামত করে দিলেন দানশীল ব্যক্তি

ফেসবুকে প্রকাশিত সংবাদের পর মানবিক সহায়তাবিধবা ফালানী আক্তারের ঘর মেরামত করে দিলেন দানশীল ব্যক্তি

মাহফুজুর রহমান ইকবাল, স্টাফ রিপোর্টার

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত একটি মানবিক সংবাদ বদলে দিল অসহায় এক বিধবার জীবন। গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম কপাটিয়াপাড়া এলাকার বিধবা ফালানী আক্তারের ঝড়ে ক্ষতিগ্রস্ত বসতঘর মেরামত করে দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক দানশীল ব্যক্তি।স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে কালবৈশাখী ঝড়ে ফালানী আক্তারের একমাত্র বসতঘরের চাল উড়ে যায় এবং ঘরটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। আর্থিক অসচ্ছলতার কারণে তিনি ঘরটি মেরামত করতে পারছিলেন না। ফলে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগের মধ্যে মানবেতর জীবনযাপন করতে হচ্ছিল তাকে। সম্প্রতি ফালানী আক্তারের অসহায়ত্বের বিষয়টি তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি দ্রুত বিভিন্ন মহলের দৃষ্টি আকর্ষণ করে। পরে এক হৃদয়বান ব্যক্তি পরিচয় গোপন রাখার শর্তে প্রয়োজনীয় অর্থ সহায়তা প্রদান করেন। তার সহযোগিতায় মাত্র তিন দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত ঘরটির মেরামত কাজ সম্পন্ন করা হয়। সহায়তা পেয়ে আবেগাপ্লুত ফালানী আক্তার বলেন, “আমি কখনো ভাবিনি আবার নিজের ঘরে নিরাপদে থাকতে পারব। যারা আমার দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন, মহান আল্লাহ যেন তাদের উত্তম প্রতিদান দান করেন।স্থানীয় বাসিন্দা হাবিবসহ এলাকাবাসী জানান, সমাজে এখনও অনেক মানবিক মানুষ রয়েছেন, যারা প্রচারের আলো থেকে দূরে থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ান। তারা ওই দানশীল ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার জন্য দোয়া কামনা করেন।

সচেতন মহলের মতে, মানবতার এমন উজ্জ্বল দৃষ্টান্ত সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষকে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে আরও উৎসাহিত করবে। মানবিক উদ্যোগের এই সফলতা প্রমাণ করে, সামাজিক যোগাযোগমাধ্যম শুধু তথ্য প্রচারের মাধ্যম নয়, বরং মানুষের কল্যাণে ইতিবাচক পরিবর্তন আনারও একটি শক্তিশালী প্ল্যাটফর্ম।

Leave a Reply

Your email address will not be published.