আরব আমিরাত দুবাই জমকালো আয়োজনে ‘এনআরবি সিআইপি সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে

আরব আমিরাত দুবাই জমকালো আয়োজনে ‘এনআরবি সিআইপি সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে

মোহাম্মদ আরমান চৌধুরী ইউ এ ই প্রতিনিধি

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে জমকালো ও সুশৃঙ্খল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘এনআরবি সিআইপি সম্মাননা ২০২৬’। মঙ্গলবার (৩ নভেম্বর) দুবাইয়ের ক্রাউন প্লাজা হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রায় ৩৬ জন কমার্শিয়ালি ইম্পর্ট্যান্ট পারসনকে (সিআইপি) সম্মাননা প্রদান করা হয়।অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য জননেতা আলহাজ্ব আবু সুফিয়ান, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম, সংযুক্ত আরব আমিরাতের সাবেক মন্ত্রী মহামান্য ড. মোহাম্মদ সাঈদ আল কিন্দি, আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমদ এবং দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল রাশেদুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।


অনুষ্ঠানে আমিরাতে বসবাসরত প্রায় ৩৬ জন সিআইপির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। আমিরাতের সাবেক মন্ত্রী ড. মোহাম্মদ সাঈদ আল কিন্দি, বাংলাদেশ থেকে আগত সংসদ সদস্যরা এবং বাংলাদেশের রাষ্ট্রদূত ও কনসাল জেনারেলসহ অতিথিরা সম্মাননা প্রদান করেন।
অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। পুরো আয়োজন ছিল অত্যন্ত গোছানো, প্রাণবন্ত ও সুশৃঙ্খল। অতিথিরা অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা, শৃঙ্খলা ও সুন্দর আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।


বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের সাবেক মন্ত্রী মহামান্য ড. মোহাম্মদ সাঈদ আল কিন্দি এবং দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল রাশেদুজ্জামান এমন সুন্দর ও সুশৃঙ্খল আয়োজনের প্রশংসা করেন।

প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা রেমিট্যান্সযোদ্ধা ও সফল উদ্যোক্তাদের সম্মাননা জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উৎসাহ ও অনুপ্রেরণা সৃষ্টি করে।

Leave a Reply

Your email address will not be published.