বাউবিতে শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ Mess Night অনুষ্ঠিত

বাউবিতে শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ Mess Night অনুষ্ঠিত

নজমুল হক গাজীপুর


বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) Higher Education Acceleration and Transformation (HEAT) প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের ৫ম ও ৬ষ্ঠ ব্যাচের প্রশিক্ষণার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ ও আনন্দঘন Mess Night অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কনফারেন্স হলের লেকচার গ্যালারিতে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রশিক্ষণে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, “পেশাগত দক্ষতা উন্নয়নের পাশাপাশি পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়, সৃজনশীলতা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষকদের কর্মজীবনকে আরও সমৃদ্ধ করে। এ ধরনের প্রশিক্ষণ ও আনন্দঘন আয়োজন শিক্ষকসমাজের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পেশাগত বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা নিজ নিজ প্রতিষ্ঠানে প্রয়োগের মাধ্যমে উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়নে সবাইকে অবদান রাখতে হবে।”


অনুষ্ঠানে ৫ম ও ৬ষ্ঠ ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রমের Course Director এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের Institutional Quality Assurance Cell (IQAC)-এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান বক্তব্য প্রদান করেন। এ সময়
Institutional Quality Assurance Cell (IQAC)-এর অতিরিক্ত পরিচালক ড. মোঃ জাকির হোসেন তালুকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, পরিবেশনা ও পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ মেলবন্ধনে অনুষ্ঠানটি এক আনন্দঘন ও স্মরণীয় আয়োজনে পরিণত হয়।

Leave a Reply

Your email address will not be published.