
শহিদুল ইসলাম শাওন, শেরপুর (বগুড়া)
বগুড়ার শেরপুর বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতি বারবার নির্বাচিত সফল সাধারণ সম্পাদক মাহবুবুল আলম (হিরু) শেরপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি: (বিআরডিবি) বগুড়ার সভাপতি নির্বাচিত হওয়ায় বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতি পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ০৩ রা নভেম্বর (মঙ্গলবার) রাত ৮ টায় সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনায় উপস্থিত ছিলেন শেরপুর বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ শফিকুল ইসলাম (শিরু), সহ -সভাপতি অরুপ কুন্ডু, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মাকছুদুর রহমান,সহ- সাধারণ সম্পাদক খাইরুল আলম চায়না, সাংগঠনিক সম্পাদক সন্তোষ চক্রবর্তী পীযুষ, কোষাধক্ষ্য আব্দুল ওহাব জোয়ারদার, দপ্তর সম্পাদক আলহাজ্ব ওয়াজেদ আলী, নির্বাহী সদস্য সাইফুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, কেন্দ্রীয় সমবায় সমিতি অর্থাৎ (বিআরডিবি) একটি ঐতিহ্যবাহী সংগঠন। এই সংগঠনের মাধ্যমে কৃষকরা তাদের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পেয়ে থাকে। আমরা বিশ্বাস করি নবনির্বাচিত সভাপতি একজন দক্ষ সংগঠক, তার মাধ্যমে এই সমিতির সদস্যরা আরো বেশি সুযোগ-সুবিধা পাবে। নবনির্বাচিত সভাপতির কর্মদক্ষতায় শেরপুরের এই সংগঠনটি সারা বাংলাদেশে মধ্যে প্রথম স্থান অর্জন করবে বলে আমরা আশা রাখি।

Leave a Reply