ভেড়ামারায় নদীভাঙন ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৫০ পানচাষীকে বিনামূল্যে চাল বিতরণ

ভেড়ামারায় নদীভাঙন ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৫০ পানচাষীকে বিনামূল্যে চাল বিতরণ

মাহমুদুল হাসান চন্দন


‎কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীর ভাঙন ও পানবরজে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৫০ জন পানচাষীর মাঝে বিনামূল্যে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টায় ভেড়ামারা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সহায়তা বিতরণ করা হয়।
‎
‎উপজেলার তিনটি ইউনিয়নের মোট ৩৫০ জন ক্ষতিগ্রস্ত পানচাষীর প্রত্যেককে ২৫ কেজি করে চাল দেওয়া হবে। এর মধ্যে বাহাদুরপুর ইউনিয়নের ২৮৮ জন পানচাষীর মাঝে চাল বিতরণ করা হচ্ছে।
‎
‎অনুষ্ঠানে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিরুল আরাফাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসন-৩০৬-এর সংসদ সদস্য এবং পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোছাঃ ফরিদা ইয়াসমিন, এমপি।
‎
‎এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, সুবিধাভোগী পানচাষী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
‎
‎পদ্মা নদীর ভাঙন ও অগ্নিকাণ্ডে পানবরজ ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক পানচাষী আর্থিক সংকটে পড়েছেন। এমন পরিস্থিতিতে সরকারি এ সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দিনে কিছুটা হলেও স্বস্তি ও সহায়তা জোগাবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published.