আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুর উপজেলার পাহাড়ি এলাকা জলই গ্রামে এক ভয়াবহ ও হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটেছে। পরিত্যক্ত টয়লেটের গর্তে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একই পরিবারের তিন সদস্যসহ মোট চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় পুরো এলাকায় চরম শোকের ছায়া নেমে এসেছে। শনিবার (২০ জুন) সকাল আনুমানিক সাড়ে...
Category: দূর্ঘটনা ও অপমৃত্যু
ভেড়ামারায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক-হেলপারসহ আহত ৩
মাহমুদুল হাসান চন্দন: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক ও এক হেলপার গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া-ইশ্বরদী মহাসড়কের ১২ মাইল এলাকার ‘বিসমিল্লাহ হোটেল’-এর সামনে এই দুর্ঘটনা ঘটে।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে বিসমিল্লাহ হোটেলের সামনে বিপরীত দিক থেকে আসা দুটি মালবাহী ট্রাকের মধ্যে...
বগুড়ার শেরপুরে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
শেরপুর (বগুড়া) প্রতিনিধি বগুড়ার শেরপুর উপজেলায় বজ্রপাতে সাব্বির হোসেন (১৭) নামে এক এসএসসি (দাখিল) পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকালে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের কানাইকন্দর স্কুলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাব্বির হোসেন ওই গ্রামের সাইফুল ইসলামের ছেলে। তিনি ফুলতলা দাখিল মাদ্রাসা থেকে চলতি বছর দাখিল (এসএসসি সমমান) পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। স্থানীয় সূত্রে জানা...
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
গাজীপুর প্রতিনিধি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানাধীন বাইপাস বাসন সড়ক এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১টার দিকে বাসন সড়ক এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা অনাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস বাসন সড়ক এলাকায় মহাসড়কের পাশে...
শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু
রিয়াজুল হক সাগর, রংপুর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিকুল ইসলাম (২৬) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে। বুধবার (৩ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ। নিহত শফিকুল ইসলাম সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের মধ্য ভাঙ্গা মোড় এলাকার রশিদুল ইসলামের...
শরীয়তপুর থেকে কুয়াকাটা ঘুরতে এসে বাইক দুর্ঘটনায় কিশোরের মর্মান্তিক মৃত্যু !
মোহাম্মদ রুমী শরীফ বিশেষ প্রতিনিধি কুয়াকাটা, পটুয়াখালী: শরীয়তপুর থেকে পরিবার ও বন্ধুদের সঙ্গে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কুয়াকাটা ভ্রমণে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় জিসান (১৭) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।নিহত জিসান শরীয়তপুর জেলার পালং থানার কাশাপুর গ্রামের আমির হোসেনের ছেলে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে...
গলায় কোরবানির মাংস আটকে প্রাণ গেল ৫ম শ্রেণির ছাত্রী আঁখির
পবিত্র ঈদুল আজহার আনন্দঘন পরিবেশ মুহূর্তের মধ্যেই গভীর শোকে পরিণত হয়েছে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর এলাকায়। পরিবারের সদস্যদের সঙ্গে সকালের খাবার খেতে বসে গলায় কোরবানির মাংস আটকে গুরুতর অসুস্থ হয়ে প্রাণ হারিয়েছে আঁখি নামের ১১ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রী। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার লোকনাথপুর তেল পাম্প সংলগ্ন এলাকায় এই দুঃখজনক ঘটনাটি ঘটে। মৃত...
গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার অভিযোগ
রিয়াজুল হক সাগর, রংপুর লালমনিরহাটের আদিতমারী উপজেলায় স্বপ্না বেগম (৫০) নামে এক গৃহবধূকে গণধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৪ মে) সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বোর্ডঘর দক্ষিণটারী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত স্বপ্না বেগম ওই এলাকার মৃত নাজমুল হকের মেয়ে এবং আবুল কালামের স্ত্রী। স্থানীয় সুত্রে জানা যায়, রবিবার (২৪ মে) সকালে ওই গৃহবধূ...
শ্রীপুরে ৭ মাসের অন্তঃসত্ত্বা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী আটক
এস এম জহিরুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের শ্রীপুর উপজেলায় ভাড়া বাসা থেকে শাকিলা আক্তার (২৪) নামে সাত মাসের অন্তঃসত্ত্বা এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী রাজু আহাম্মদকে (৩০) আটক করা হয়েছে। শনিবার সকালে উপজেলার আনসার রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শাকিলা...
গাজীপুরে কোনাবাড়ীতে গৃহবধুর পোড়া লাশ উদ্ধার
গাজীপুর প্রতিনিধি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানা ধীন নতুন বাজার এলাকা হতে ফারজানা আক্তার নামে (১৮) এক গৃহবধুর পোড়া মরদেহ উদ্ধার করে কোনাবাড়ী থানা পুলিশ।শুক্রবার (২২ মে) সন্ধ্যার সময় রাজুর বাড়ীর টিনসেড কলোনির ভাড়াবাসায় এঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ওই গৃহবধূর লাশ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামী মোঃ বাবু (৩৫) এবং বাসার...









