‎কয়রা-পাইকগাছার ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

‎কয়রা-পাইকগাছার ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত


‎কয়রা(খুলনা) প্রতিনিধি:


‎স্থানীয় ইলেকট্রিশিয়ানদের দক্ষতা বৃদ্ধি, নিরাপদ বিদ্যুৎ ব্যবস্থাপনা নিশ্চিতকরণ এবং আধুনিক বৈদ্যুতিক পণ্যের ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কয়রা ও পাইকগাছার ইলেকট্রিশিয়ানদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩জুন) বেলা ১১ টায় ‎উপজেলার বামিয়া মধ্যপাড়ায় এম.ই.পি কোম্পানির আয়োজনে রাসেল আহাম্মেদ এর সঞ্চালনায় ও প্রবীণ ইলেকট্রিশিয়ান আবুল হাশেম এর সভাপতিত্বে বামিয়া মধ্যপাড়া মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম.ই.পি গ্রুপ কোম্পানির ডিভিশনাল সেলস ম্যানেজার মোঃ হাবিবুর রহমান, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ মাহফুজুর রহমান খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমইপি গ্রুপ কোম্পানির কয়রা-পাইকগাছা পরিবেশক আব্দুর রহিম, এনটিভির কয়রা উপজেলা প্রতিনিধি ও কয়রা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তারিকুল ইসলাম, সানরাইজ সোলার অ্যান্ড তুহিন ইলেকট্রনিকসের স্বত্বাধিকারী মোঃ তুহিন আহসান এবং অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর জামাল বাদশা।

‎মতবিনিময় সভায় বক্তারা বলেন, নিরাপদ বিদ্যুৎ ব্যবহার নিশ্চিত করতে দক্ষ ইলেকট্রিশিয়ানের বিকল্প নেই। আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে কাজ করতে হলে নিয়মিত প্রশিক্ষণ, মানসম্পন্ন বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার এবং পেশাগত দক্ষতা উন্নয়ন অত্যন্ত জরুরি। পাশাপাশি গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার মাধ্যমে বিদ্যুৎ খাতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলেও তারা মত প্রকাশ করেন

‎সভায় কয়রা ও পাইকগাছা উপজেলার বিভিন্ন এলাকার ইলেকট্রিশিয়ানরা অংশগ্রহণ করেন। এ সময় তারা নিজেদের কর্মক্ষেত্রের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন বিষয়ক মতামত তুলে ধরেন। আলোচনা শেষে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিথিবৃন্দ।

‎অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত ইলেকট্রিশিয়ানদের অংশগ্রহণে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এম.ই.পি গ্রুপ কোম্পানির কয়রা-পাইকগাছা পরিবেশক আব্দুর রহিম এবং ফিল্ড অফিসার আমিনুর ইসলাম, মোঃ হাসান আলী।

‎দিনব্যাপী আলোচনা, মতবিনিময় ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। আয়োজকরা ভবিষ্যতেও ইলেকট্রিশিয়ানদের দক্ষতা উন্নয়ন ও পেশাগত মানোন্নয়নে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published.