শ্রীপুরে ন্যাশনাল পোল্ট্রি মোড় থেকে মুসার ভিটা পর্যন্ত ১ কিলোমিটার রাস্তার কার্পেটিং কাজের উদ্বোধন

শ্রীপুরে ন্যাশনাল পোল্ট্রি মোড় থেকে মুসার ভিটা পর্যন্ত ১ কিলোমিটার রাস্তার কার্পেটিং কাজের উদ্বোধন

আশিকুর রহমান সবুজ


‎​গাজীপুরের শ্রীপুরে ‘এস রহমান এন্টারপ্রাইজ’-এর ঠিকাদার সাঈদুল ইসলামের তত্ত্বাবধানে ন্যাশনাল পোল্ট্রি মোড় থেকে মুসার ভিটা পর্যন্ত ১ কিলোমিটার রাস্তার কার্পেটিং কাজের উদ্বোধন করা হয়েছে। স্থানীয়দের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ লাঘবে এই গুরুত্বপূর্ণ রাস্তাটির সংস্কার কাজ হাতে নেওয়া হয়েছে।

‎​উক্ত কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব ও আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী মোঃ বিল্লাল হোসেন ব্যাপারী।
‎​রাস্তাটির এই উন্নয়নের জন্য আবেদন জানিয়েছিলেন সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, গাজীপুর জেলা ছাত্রদল মোঃ মেহেদী হাসান সরকার। ১কিলোমিটার দৈর্ঘ্যের এই রাস্তার কাজ শুরু হওয়ায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

‎​উদ্বোধনকালে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক সদস্য মোঃ নইমুদ্দিন ফকির ও এস এম জসিম। এছাড়া উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড বিএনপি নেতা রেজাউল করিম, হাবিবুল্লাহ, আকরাম হোসেন, মামুনুর রশিদ, আবুল হোসেন, জাহাঙ্গীর মন্ডল, রফিক আকন্দ, শহিদ সরকার ও আলমগীর হোসেন শাহজাহান,আলম সরকার।

‎​এ সময় পৌর ছাত্রদলের সদস্য সচিব আজিজুল হক রাজন, ছাত্রনেতা মোফাসেল ফকির, পৌর তাঁতীদলের সদস্য সচিব ইসমাইল মুন্সি এবং কৃষকদল নেতা রাসেল মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‎​উন্নয়ন কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হলে ন্যাশনাল পোল্ট্রি মোড় থেকে মুসার ভিটা এলাকার বাসিন্দাদের যাতায়াত ব্যবস্থায় দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published.