রাজারহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংগঠনের ৩৪ সদস্যের কমিটি গঠন-

রাজারহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংগঠনের ৩৪ সদস্যের কমিটি গঠন-

স্টাফ রিপোর্টার,মোঃ রেজাউল হক কুড়িগ্রামঃ-

কুড়িগ্রামের রাজারহাটে আলহাজ্ব মো. শাহাজাহান আলীকে সভাপতি এবং এস এম কামরুল হাসানকে সাধারণ সম্পাদক করে ৩৪ সদস্যবিশিষ্ট ‘অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংগঠন’ রাজারহাট উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) রাজারহাট উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে আয়োজিত এক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এ কমিটি চূড়ান্ত করা হয়।সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের কল্যাণ, অধিকার ও পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করার লক্ষ্যে এ সাধারণ সভার আয়োজন করা হয়।সভায় উপস্থিত সদস্যদের মতামত ও সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে ৩ বছর মেয়াদি ৩৪ সদস্যের পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি ঘোষণা করা হয়।নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে আলহাজ্ব মো. শাহাজাহান আলী এবং সাধারণ সম্পাদক হিসেবে এস এম কামরুল হাসান দায়িত্ব পেয়েছেন। এছাড়া কমিটিতে বিভিন্ন পদে আরও সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

সভায় বক্তারা বলেন, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। অবসর-পরবর্তী সময়ে তাদের কল্যাণ, পারস্পরিক যোগাযোগ ও বিভিন্ন সামাজিক কার্যক্রমে সম্পৃক্ততা বাড়াতে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Leave a Reply

Your email address will not be published.