শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুল মালেকপবিত্র ঈদে মিলাদুন্নবী(সা,) উপলক্ষে সাংবাদিক সমাজ সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন

শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুল মালেকপবিত্র ঈদে মিলাদুন্নবী(সা,) উপলক্ষে সাংবাদিক সমাজ সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন

আসাদুজ্জামান স্টাফ রিপোর্টার

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ও হাজ্বী হাছেন আলী ক্বওমী মাদরাসা ও এতিম খানার প্রতিষ্ঠাতা সাংবাদিক আব্দুল মালেক মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহনশীলতা, ভালোবাসা ও মানবিকতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে হিংসা, বিদ্বেষ, বিভেদ ও অন্যায় পরিহার করে শান্তি, সম্প্রীতি, সাম্য ও মানবিকতার ভিত্তিতে ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

মহা নবীর আদর্শে ইসলামের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনে সাংবাদিক সমাজকে অগ্রণী ভূমিকা রাখার জন্য তিনি অনুরোধ জানান।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তিনি সকল সাংবাদিক সমাজ, দেশবাসী ও বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published.