
স্টাফ রিপোর্টার, মোঃ রেজাউল হক কুড়িগ্রামঃ-
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের বালাপাড়া মনিডাকুয়া গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুনে পুড়ে যাওয়া অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর এক নেতা।
গত শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে ওই গ্রামের মিস্ত্রি দবির মিয়ার বসতঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে রাজারহাট ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে বসতঘরের আসবাবপত্র এবং নগদ ৯০ হাজার টাকা সহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে যায়। এতে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়েছে।
আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের এমন দুর্দশার খবর পেয়ে ২৯ আগস্ট ২০২৬ইং বিকালে উপজেলা এনসিপির আহবায়ক মোঃ জমায়েত হোসেন, খোকন চৌধুরী, সদস্য সচিব মোঃ সাজ্জাদুল ইসলাম সাগর, যুগ্ম আহ্বায়ক রায়হান রাজু, ইউনুস আলী, আরিফ হাসান উপজেলা যুবশক্তি ছাত্র শক্তি এবং স্থানীয় নেতৃবৃন্দ সহ
ঘটনাস্থলে গিয়ে দবির মিয়া ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি পরিবারের খোঁজখবর নেন এবং তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন।
এ সময় এনসিপি নেতা বলেন, দুর্যোগ ও বিপদের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানো রাজনৈতিক দলের নেতাকর্মীদের মানবিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারটি যাতে দ্রুত ঘুরে দাঁড়াতে পারে, সে জন্য প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।
স্থানীয়রা বলেন, আগুনে সর্বস্ব হারানো পরিবারটির পাশে এভাবে এগিয়ে আসা নিঃসন্দেহে মানবিক উদ্যোগ। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে আরও সহযোগিতা কামনা করেন।
ক্ষতিগ্রস্ত দবির মিয়া জানান, আগুনে ঘর ও প্রয়োজনীয় মালামাল পুড়ে যাওয়ার পাশাপাশি ছেলের চিকিৎসার জন্য রাখা টাকাও পুড়ে গেছে। এমন পরিস্থিতিতে এনসিপি নেতার সহযোগিতা তাঁর পরিবারের জন্য কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে।
এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারটির জন্য প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Leave a Reply