
মোংলা প্রতিনিধি
ভক্তির আলো, ধর্মের বাণী আর সম্প্রীতির সুরে মুখরিত হয়ে উঠল মোংলার দত্তেরমেঠ পঞ্চগ্রাম সার্বজনীন দুর্গা মন্দির চত্বর। ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে ধর্মীয় সাংস্কৃতিক সন্ধ্যা, ধর্মীয় আলোচনা সভা ও মিলনমেলা।
প্রদীপের আলোয় পবিত্র হলো মন্দির অঙ্গন,কৃষ্ণনামে মুখর হলো ভক্ত হৃদয়-প্রাঙ্গণ।ধর্মের বাণী, সংস্কৃতির সুর ও নৃত্যের ছন্দে একই বন্ধনেসম্প্রীতির বার্তায় মিলল সবার মন ও প্রাণ।
অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিলেন লন্ডন প্রবাসী বিলাস হালদারের সুযোগ্য সন্তান, হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের খুলনা জেলা ছাত্রবিষয়ক সম্পাদক ও সুন্দরবন কলেজ সংসদের ছাত্র নেতা জুনিয়র বাধন হালদার।এর আগে অনুষ্ঠানস্থলে পৌঁছালে মন্দির কমিটির পক্ষ থেকে জুনিয়র বাধন হালদারকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।বক্তৃতায় কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “আজ আপনারা আমাকে যে সম্মান দিয়েছেন, এতে আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। আপনাদের এই ভালোবাসা ও সম্মান আমি সবসময় হৃদয়ে ধারণ করব।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন লন্ডন প্রবাসী বিলাস হালদার ও আমেরিকা প্রবাসী দীপংকর মৃধা। মোংলা উপজেলার সনাতনী ভক্তবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত এ মিলনমেলা পরিণত হয় ধর্মীয় অনুভূতি, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির এক মিলনকেন্দ্রে। অনুষ্ঠানে মোংলা উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত সনাতনী সম্প্রদায়ের বিপুলসংখ্যক ভক্ত উপস্থিত হয়ে ধর্মীয় আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনা ও মিলনমেলায় অংশ নেন। এসময় পুরো মন্দির প্রাঙ্গণে সৃষ্টি হয় উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশ।
এ সময় লন্ডন প্রবাসী বিলাস হালদার ও আমেরিকা প্রবাসী দীপংকর মৃধার পক্ষ থেকে এবং বিলাস হালদারের সুযোগ্য সন্তান জুনিয়র বাধন হালদারের ব্যাক্তিগত তহবিল থেকে নগত অনুদান প্রধান করা হয়। অনুষ্ঠানে যুক্তরাজ্যের লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেন দক্ষিণ খুলনার বিশিষ্ট সনাতনী নেতা ও লন্ডন প্রবাসী বিলাস হালদার। ভার্চুয়ালি বক্তব্যে বিলাস হালদার বলেন, জন্মাষ্টমী সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে মন্দির, ধর্মীয় প্রতিষ্ঠান ও সনাতনী সম্প্রদায়ের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন এবং ধর্মীয় উৎসব সুন্দরভাবে উদযাপনে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে নতুন প্রজন্মকে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, উপজেলা যুবদলের আহ্বায়ক এম সাইফুল ইসলাম। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্টের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সুব্রত মজুমদার। এছাড়া ও অনুষ্টানে আমেরিকা প্রবাসী দিপঙ্কার মৃধা’র মমতাময়ী মা ও তার সহধর্মিণী রমা দেবী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মোংলা উপজেলা আহ্বায়ক গোপাল কৃষ্ণ কালু।
বক্তারা শ্রীকৃষ্ণের জীবনাদর্শ, ধর্মীয় মূল্যবোধ, মানবিকতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, শ্রীকৃষ্ণের শিক্ষা মানুষকে সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলতে অনুপ্রাণিত করে। এ সংস্কৃতিক সন্ধ্যায় উপজেলার অসংখ্য সানাতনী সম্প্রদায়ের নারী পুরুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply