
মো:রবিউল হোসাইন সবুজ, লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা:
দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন কুমিল্লার লাকসামে দিন-দিন বেপরোয়া হয়ে উঠছে সংঘবদ্ধ ছিনতাইকারী ও মাদকসেবী চক্রের ব্ল্যাকমেইলের শিকার । বিশেষ করে জংশন প্ল্যাটফর্ম ও সংলগ্ন লেকের পাড় এলাকায় ছিনতাইয়ের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। আইন প্রয়োগকারী সংস্থা মাঝে মধ্যে অভিযান চালালেও স্থানীয় একটি অসাধু প্রভাবশালী মহলের ছত্রছায়ায় জামিনে বা ছাড়া পেয়ে বার-বার একই অপরাধে জড়াচ্ছে অপরাধীরা।
গতকালও চাঁদপুরগামী ট্রেনের কয়েকজন সাধারণ যাত্রীর কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়ে নশরতপুর দঃ পাড়া মিস্ত্রি বাড়ির তোফাজ্জল মিয়ার ছেলে স্বপন (২৫) সহ চার ছিনতাইকারী। পরে বিক্ষুব্ধ জনতা তাদের গণধোলাই দিয়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাতে সোপর্দ করে। এ ঘটনায় প্ল্যাটফর্ম ও আশপাশের এলাকায় সাধারণ যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় ভুক্তভোগী ও যাত্রীদের অভিযোগ, রেলওয়ে থানা পুলিশ (জিআরপি) ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) পদক্ষেপ নিলেও অপরাধীদের শিকড় উপড়ে ফেলা সম্ভব হচ্ছে না। রাজনৈতিক ও স্থানীয় অসৎ চক্রের আশ্রয়-প্রশ্রয়ে ছিনতাইকারীরা আরও বেশি বেপরোয়া হয়ে উঠেছে। এমনকি এসব অন্যায়, ছিনতাই ও প্রকাশ্য মাদক ব্যবসার বিরুদ্ধে সাধারণ নাগরিক বা সচেতন মহল প্রতিবাদ করতে গেলে তাদেরকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
নিরাপত্তাহীনতায় ভোগা স্থানীয় বাসিন্দা ও রেলযাত্রীরা এ বিষয়ে কুমিল্লা-৯ আসনের মাননীয় সংসদ সদস্য মো. আবুল কালামের সরাসরি ও জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। জংশন এলাকার সিসিটিভি নজরদারি বৃদ্ধি, প্ল্যাটফর্ম ও লেকের পাড়ে স্থায়ী পুলিশি টহল জোরদার এবং অপরাধীদের মদদদাতাদের চিহ্নিত করে আইনের।

Leave a Reply