আসন্ন চরজুবিলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে নিজাম উদ্দিন ফারুক

আসন্ন চরজুবিলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে নিজাম উদ্দিন ফারুক

আহসান হাবীব স্টাফ রিপোর্টার

গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব নির্বাচন। নির্বাচন এলেই বাংলাদেশের মানুষ উৎসবমুখর হয়ে ওঠে। আর তাই এই মুহূর্তে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজে ভাসছে গোটা দেশ।প্রতিটি চায়ের দোকানের আড্ডায় নির্বাচনী সমীকরণে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।তারই ধারাবাহিকতায় নোয়াখালী সুবর্ণচর উপজেলার ৫নং চরজুবিলী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে রয়েছে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন ফারুক।

চরজুবিলী ইউনিয়নের কৃতি সন্তান নিজাম উদ্দিন ফারুক জনসমর্থনের দিক থেকে এগিয়ে রয়েছেন বলে স্থানীয়ভাবে জানা গেছে। সাধারণ মানুষ মনে করছেন বাংলাদেশের নতুন উন্নয়ন ধারাকে স্থানীয় পর্যায়ে এগিয়ে নিতে একজন সৎ,অভিজ্ঞ ও জনবান্ধব নেতৃত্বের প্রয়োজন-যা নিজাম উদ্দিন ফারুক এ-র মধ্যেই প্রতিফলিত। স্থানীয় জনসাধারণ জানান,দীর্ঘদিন ধরে রাজনীতির অঙ্গনে সক্রিয় থাকা এই নেতা চরজুবিলী ইউনিয়নের সুখ-দুঃখ,সমস্যা ও সম্ভাবনাকে খুব কাছ থেকে জানেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন এবং দলীয় কার্যক্রমের পাশাপাশি জনকল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।

এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ-দলীয় নেতাকর্মী,সাধারণ সদস্য-এমনকি সকল ধর্ম ও বর্ণের জনগণ তার প্রতি আস্থা ও ভালোবাসা প্রকাশ করেছেন। তারা মনে করছেন,গণতান্ত্রিক প্রক্রিয়ায় তিনি চরজুবিলী ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলে জনকল্যাণমুখী কার্যক্রমের নতুন দিগন্ত উন্মোচিত হবে। সচেতন মহলের অভিমত,যোগ্য ও জনপ্রিয় নেতৃত্ব নির্বাচিত হলে স্থানীয় সরকার ব্যবস্থায় স্বচ্ছতা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব, সে প্রত্যাশা থেকেই চরজুবিলী ইউনিয়নের মানুষ আগামী ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে নিজাম উদ্দিন ফারুক কে দেখতে আগ্রহী বলে মত দিয়েছেন।

রাজনৈতিক সূত্রে জানা যায়, দীর্ঘ ১৭ বছর জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে সামনের সারিতে থেকে সক্রিয় ভূমিকা পালন করেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন ফারক।স্থানীয় ভোটারদের মতে, চরজুবিলী ইউনিয়নের সার্বিক উন্নয়ন, রাস্তাঘাটের সংস্কার এবং মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে একজন সৎ ও যোগ্য নেতৃত্বের প্রয়োজন। সেই দিক থেকে নিজাম উদ্দিন ফারুক তরুণ, উদ্যমী এবং পরিচ্ছন্ন ইমেজের অধিকারী হওয়ায় সাধারণ মানুষ তাকে ঘিরেই পরিবর্তনের স্বপ্ন দেখছে।

নির্বাচনী প্রস্তুতি ও আলোচনার বিষয়ে জানতে চাইলে নিজাম উদ্দিন ফারুক জানান, “আমি পদের লোভে নয়, বরং চরজুবিলী ইউনিয়নের অবহেলিত ও মেহনতি মানুষের সেবা করতেই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।২০১৬ সালে দলীয় সিদ্ধান্ত মোতাবেক অত্র ইউনিয়নের নির্বাচনে আমি অংশগ্রহণ করেছিলাম, বিপুল ভোটে জয় লাভ করার পরেও রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাকে পরাজিত দেখানো হয়েছে।ইউনিয়নবাসী যদি আমাকে সুযোগ দেন, তবে চরজুবিলী ইউনিয়নকে একটি মডেল ও আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো, যেখানে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা পাবে।”

Leave a Reply

Your email address will not be published.