
কয়রা (খুলনা) প্রতিনিধি
খুলনার কয়রা উপজেলা পরিষদ হলরুমে সিবিএম গ্লোবাল (CBM Global) ও এসডিসি (SDC)-এর সহযোগিতায়, কারিতাস বাংলাদেশ (খুলনা অঞ্চল) এবং অ্যাক্সেস বাংলাদেশ ফাউন্ডেশনের যৌথ বাস্তবায়নে পরিচালিত ‘ডিআইডিআরএম কল প্রোগ্রাম’ (DIDRM CALL Programme)-এর উপজেলা পর্যায়ের ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবারে (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুমির কুমার সরকার। সভায় সভাপতিত্ব করেন কারিতাস বাংলাদেশ খুলনার প্রকল্প ব্যবস্থাপক জেমস রাজীব বিশ্বাস।
সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আকরাম হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী ইসতিয়াক আহমেদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মোঃ আব্দুল আহাদ, কৃষি কর্মকর্তা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ।অনুষ্ঠানে গত ছয় মাসের অর্জিত অগ্রগতি ও আগামী ছয় মাসের কর্মপরিকল্পনা মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন কারিতাস বাংলাদেশের কমিউনিটি ফ্যাসিলিটেটর শিমসন রোমিও বিশ্বাস ও লাইভলিহুড অফিসার আবুল কাশেম।ডিআইডিআরআর কর্মকর্তা মো. হাসিবুল হোসেন টুটুলের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন আলোর প্রদীপ এপেক্স বডির সভাপতি শরিফুল ইসলাম মিল্টন এবং অ্যাক্সেস বাংলাদেশ ফাউন্ডেশনের ডিজঅ্যাবিলিটি ইনক্লুশন অফিসার প্রণব পাল চৌধুরী। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ তাঁর বক্তব্যে আলোর প্রদীপ এপেক্স বডির দ্রুত নিবন্ধনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সভায় সুবর্ণ নাগরিক ও প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে ওহিদুজ্জামান, তরিকুল ইসলাম, ইতিকা সানা, মর্জিনা খানম, রেশমা খাতুন, দৃষ্টিপ্রতিবন্ধী আবু মুসা এবং কয়রা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইসতিয়াক আহমদের সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।
কয়রা, খুলনা
১৮ সেপ্টেম্বর ২০২৬

Leave a Reply