গোমস্তাপুরে হাম রুবেলার টিকা অ্যাডভোকেসি সভা 

গোমস্তাপুরে হাম রুবেলার টিকা অ্যাডভোকেসি সভা 

আজিজুল হক, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ ) প্রতিনিধি

দেশে হাম রোগের প্রাদুর্ভাব দেখা দেয়ার সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ৩৫ হাজার ৩২০ জন শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে।বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এডভোকেসী(প্রস্তুতি) সভায় এ তথ্য জানানো হয়। সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.আবদুল হামিদ জানান, আগামী ২০ এপ্রিল সোমবার থেকে শুরু হতে যাওয়া  তিন সপ্তাহব্যাপী এ ক্যাম্পেইনে কমিউনিটি পর্যায়ে শুন্য থেকে ৫৯ মাস বয়সী ২৭ হাজার ৪৭৩ জন ও স্কুল পর্যায়ে ৭ হাজার ৮৪৭ জনকে এ টিকার আওতায় আনার পরিকল্পনা গ্রহন করা হয়েছে।

এডভোকেসী সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের চিকিৎসক তারেক আব্দুল্লাহ,উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রামানিক,ইপিআই টেকনিশিয়ান মনিরুল ইসলামসহ গণমাধ্যমকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published.