সংযুক্ত আরব আমিরাত এইচএসসি পরীক্ষার পাসের হার ৮৮.৮৯ শতাংশ

সংযুক্ত আরব আমিরাত এইচএসসি পরীক্ষার পাসের হার ৮৮.৮৯ শতাংশ

মোহাম্মদ আরমান চৌধুরী ইউ এ ই প্রতিনিধি

রাস আল খাইমাহ বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজের ২০২৬ সালের আজ এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ পাসের হার ৮৮.৮৯ শতাংশ

সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহতে অবস্থিত বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজের ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের পরীক্ষায় প্রতিষ্ঠানটির পাসের হার ৮৮.৮৯ প্রায় ৯০ শতাংশ।

প্রতিষ্ঠান থেকে এবার মোট ১৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধিত হয়। তাদের মধ্যে ১৬ জন কৃতকার্য হয়েছে, অকৃতকার্য হয়েছে ২ জন এবং ১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।এ বারের ফলাফলে ৬ জন শিক্ষার্থী A+ (জিপিএ-৫) অর্জন করেছে।

প্রবাসের মাটিতে শিক্ষার্থীদের এই সাফল্যে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। কৃতকার্য শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published.