বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে লাকসামে শ্রমিকদলের বিশাল র‌্যালি; দৌলতগঞ্জ বাজারের যানজট নিরসনে নেতাকর্মীরা মাঠে।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে লাকসামে শ্রমিকদলের বিশাল র‌্যালি; দৌলতগঞ্জ বাজারের যানজট নিরসনে নেতাকর্মীরা মাঠে।

মো:রবিউল হোসাইন সবুজ, কুমিল্লা প্রতিনিধি


জাতীয়তাবাদী বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। শুক্রবার বিকাল ৪ ঘটিকায় লাকসাম সরকারি পাইলট স্কুল মাঠে এ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আনন্দ উদযাপনের পাশাপাশি জনকল্যাণমূলক কাজে অংশ হিসেবে লাকসামের প্রধান বাণিজ্যিক কেন্দ্র দৌলতগঞ্জ বাজারের শৃঙ্খলা ও যানজট নিরসনে বিশেষ ভূমিকা রাখছেন শ্রমিকদলের নেতাকর্মীরা।দলীয় সূত্রে জানা যায়, কুমিল্লা-০৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য, জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আলহাজ মো: আবুল কালাম বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে শ্রমিকদলকে দায়িত্ব দেন।এমপির এই নির্দেশনার পর লাকসাম উপজেলা ও পৌরসভা শ্রমিকদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে দৌলতগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নেন। দিনভর অক্লান্ত পরিশ্রম করে বাজারের অবৈধ পার্কিং উচ্ছেদ, যত্রতত্র গাড়ি পার্কিং রোধ এবং ট্রাফিক নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের পাশাপাশি কাজ করছেন তারা।শ্রমিকদল নেতৃবৃন্দ জানান, রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি জনগণের সেবাকে তারা অগ্রাধিকার দিচ্ছেন।এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‌্যালি পাশাপাশি শ্রমিকদলের এমন জনবান্ধব ও দায়িত্বশীল ভূমিকা দেখে স্থানীয় ব্যবসায়ী, চালক এবং সাধারণ পথচারীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের এমন ব্যতিক্রমী ও সেবামূলক উদ্যোগকে সর্বমহলে সাধুবাদ জানানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.