অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শোক প্রকাশ

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শোক প্রকাশ

নজমুল হক, গাজীপুর


একাডেমির সভাপতি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সিন্ডিকেট সদস্য, বিশিষ্ট সাহিত্যিক, রাষ্ট্রচিন্তাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।  রোববার (৫ জুলাই ) এক শোক বার্তায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর বলেন, “অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ছিলেন দেশের একজন বরেণ্য বুদ্ধিজীবী এবং সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করার অন্যতম রূপকার। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে তাঁর দিকনির্দেশনা ও অবদান আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। সাহিত্য, রাজনীতি, দর্শন ও সংস্কৃতিতে তাঁর অসামান্য অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ প্রগতিশীল চিন্তাবিদ ও অসামান্য শিক্ষাবিদকে হারাল।” শোক বার্তায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর সদ্যপ্রয়াত এই গুণী অধ্যাপকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।  জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত।
 
 

Leave a Reply

Your email address will not be published.