কয়রায় ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে গ্রাম আদালত কার্যক্রমে মতবিনিময় সভা

কয়রায় ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে গ্রাম আদালত কার্যক্রমে মতবিনিময় সভা

কয়রা (খুলনা) প্রতিনিধি

গ্রামীণ জনগণের ন্যায়বিচার নিশ্চিত করা এবং স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের কার্যক্রম আরও কার্যকর করার লক্ষ্যে খুলনার কয়রায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৩অক্টোবর) সকাল ১০ টায় কয়রা সদর ইউনিয়ন পরিষদ হলরুমে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় এই সভা অনু্ষ্ঠিত হয়।

গ্রাম আদালতের উপজেলা সমন্নয়কারী মরিয়ম খাতুনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কয়রা সদর ইউপি চেয়ারম্যান এস এম লুৎফর রহমান, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ বাশিরুল ইসলাম, এছাড়াও সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।

সভায় ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তি, বিচারপ্রার্থীদের হয়রানি ও ব্যয় কমানো এবং ইউনিয়ন পরিষদের বিচারিক কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ ছাড়া গ্রাম আদালতের কার্যক্রমে সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।

Leave a Reply

Your email address will not be published.