আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কণ্ঠশিল্পী, বিমল সিনহা

আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কণ্ঠশিল্পী, বিমল সিনহা

আসাদুজ্জামান স্টাফ রিপোর্টার:

আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে দেশ ও দেশের বাইরের সকল সনাতন ধর্মাবলম্বী সহ সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বিমল সিনহা।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দুর্গা পূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। এই উৎসব শুধু ধর্মীয় উৎসবই নয়, এটি বাঙালির মিলন মেলা। অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকল ধর্মের মানুষ এই উৎসবে সামিল হন। তিনি আরও বলেন, শারদীয় দুর্গোৎসব সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ ও সমৃদ্ধি। অশুভ শক্তির বিনাশ হয়ে শুভ শক্তির জয় হোক। দেশে বিরাজ করুক সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভাতৃত্বের বন্ধন

তিনি সকলকে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপনের আহ্বান জানান এবং সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published.